চোহালীতে এক গাভীর তিন বাছুর প্রসব

সিরাজগঞ্জের চৌহালীতে একটি দেশি গাভী একসাথে তিনটি এড়ে বাছুরের জন্ম দিয়ে এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে মা গাভী ও তিনটি বাছুর সুস্থ রয়েছে। গতকাল (২৬জুন) শুক্রবার দিবাগত রাতে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া গ্রামের মানিয়ার ব্যাপারীর বাড়িতে একটি গাভী তিনটি বাছুর প্রসব করেছে। গাভীর মালিক তাদের নাম রেখেছেন লাল্টু, মন্টু ও রনি।

গাভীর মালিক মানিয়ার ব্যাপারীর মোট ৫টি গরু আছে। এর মধ্যে ২টি গাভী এখন দুধ দেয়। তিনটি বাছুর হওয়ায় মায়ের দুধে হচ্ছে না। তাই অন্য গাভীর দুধ খাওয়ানো হচ্ছে।

এ বিষয়ে গাভীর মালিক মানিয়ার বলেন রাতে ঘুম থেকে উঠে দেখি গাভীটা গোয়ালের পাশে শুয়ে আছে। পাশেই তিনটা নতুন বাছুর। প্রথমে বিশ্বাসই করতে পারিনি।

রাতেই গ্রামবাসীর সাহায্যে গাভী ও বাছুরের যত্ন নেওয়া হয়। পরে পশুচিকিৎসক মিজানুর রহমান রতন এসে চিকিৎসা দেন। এ বিষয়ে মানিয়ার স্ত্রী শাহনাজ পারভীন বলেন প্রতিদিন রাত ৮টায় গরু গোয়ালে তুলি। সকালে দেখি একসাথে তিনটা বাচ্চা। এটা কোনো ফার্ম না, বাড়িতেই পালি আমরা। পশুচিকিৎসক মিজানুর রহমান রতন জানান, এক গাভীর তিন বাছুর হওয়া সত্যিই বিরল।

তিনি নিজে চিকিৎসা করেছেন।এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ গাভী দেখতে ভিড় করছেন। সাবেক আর্মি সদস্য রাসেল বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।