গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়ার বিদায় সংবর্ধনা  

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়ার অবসরজনিত (পিআরএল) গমনে বিদায় উপলক্ষ্যে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।  এ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে  দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। তার কৃতিত্বের কথা স্মরণ করে অতিথি ও শিক্ষকরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন।

গত ২৭ জুন দিনব্যাপি কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে শিক্ষক পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, স্মারকগ্রন্থ, উপহার ও স্মারক সম্মাননা প্রদান ও আলোচনা সভা এবং দুপুরের খাবারের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি ছিলো।

গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনের সভাপতিত্বে এতে বিদায়ী অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়ার সহধর্মিণী ঊর্মি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া।

কলেজের প্রভাষক খুরশিদ জাহান ও প্রভাষক মুহাম্মদ জোবাইর আহমদের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামরুল আক্তার, প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মো. ইলিয়াস উদ্দীন আহমেদ, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এনামুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. নারায়ণ বৈদ্য,  সাবেক অধ্যক্ষ প্রফেসর মতিয়ুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত, গাছবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসেন সিদ্দীকি, রাঙ্গামাটি কলেজের প্রাক্তন  অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, গাছবাড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ  বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলিম, কমার্স  কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুষেন বড়ুয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম, বান্দরবান সরকারি অধ্যক্ষ প্রফেসর আবসার উদ্দীন, কলেজের বাকলিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানা বেগম, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী,  সিটি কলেজের উপাধ্যক্ষ এবং বিসিএস সমিতির সভাপতি প্রফেসর জসিম উদ্দীন, ফটিকছড়ি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, হাটহাজারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ, চকরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মহসিন রেজা, বান্দরবান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রিয়াজুল হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন সচিব ড. শামছুদ্দীন আজাদ, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহনাজ বেগম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমান।

কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর শরমিন আক্তার, চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের প্রধান প্রফেসর কৃষ্ণা বড়ুয়া, প্রফেসর ফরিদ আহমেদ চৌধুরী, প্রফেসর বীণাপাণি চক্রবর্তী, শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দিদারুল আলম, রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসানুল ইসলাম, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়া, অগ্রসার মহিলা কলেজের অধ্যক্ষ জনাব শোভন কৃষ্ণ চৌধুরী, অগ্রসার স্কুলের প্রধান শিক্ষক মি. রণজিৎ বড়ুয়া, লেখক ও ছড়াকার শাহজাহান আজাদ, প্রাক্তন শিক্ষার্থী ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম, কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার দেব, সহযোগী অধ্যাপক মোঃ সাইফুদ্দিন, সহকারী অধ্যাপক নুপুর শর্মা, প্রভাষক জান্নাতুল নাঈম, প্রভাষক বাহা উদ্দিন, প্রভাষক মুনমুন দে, ভারপ্রাপ্ত প্রধান সহকারী মিজান উদ্দীন সহ চট্টগ্রামের সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ ও কলেজের সকল অধ্যাপক, কর্মকর্তা-কর্মচারীরা। 

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহসভাপতি মি. দেবপ্রিয় বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মি. মং হ্লা চিং, বুড্ডিস্ট ফাউন্ডেশন এর সভাপতি মি. অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের, করুনানন্দ ভিক্ষু, বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থার সভাপতি মি. স্বদেশ কুসুম চৌধুরী, প্রচার সংঘ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী  পরিতোষ কুমার বড়ুয়া, মি. বিনয় ভূষণ বড়ুয়া, মি. কাজল কান্তি বড়ুয়া, মি. অসিম কুমার বড়ুয়া, মিসেস চম্পাকলি বড়ুয়া, এডভোকেট রেবা বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব এর সভাপতি মি. স্বপন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক মি. সপু বড়ুয়া, মি. শিমুল বড়ুয়া, মি. বিশ্বজিৎ বড়ুয়া, প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক মি. অমরেশ বড়ুয়া চৌধুরী, উর্ধ্বতন সহসভাপতি মি. শুভাশিষ বড়ুয়া সিন্টু, মি. মিন্টু বড়ুয়া, মি. সৌমেন বড়ুয়া ডিম্পল,  মি সুমন বড়ুয়া আবু, মি. সিজার বড়ুয়া, মি. সুমন বড়ুয়া প্রয়াস, মি. জুয়েল বড়ুয়াসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এ উপলক্ষ্যে আয়োজিত বিদায় অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন কলেজ, বিভাগ ও শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুল ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।