এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। 

সোমবার (২৯ জুন) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

১৫ ব্যাচের বিসিএস কর ক্যাডার কর্মকর্তা এর আগে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে দেশের আলোচিত অর্থ পাচার ও দুর্নীতিবিরোধী অনুসন্ধানে তার বিশেষ ভূমিকা ছিল।

অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।