ইউএস-বাংলা ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

সম্প্রতি এ সমঝোতা চুক্তি সই হয়। এ চুক্তির আওতায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের গ্রাহকেরা দেশজুড়ে অবস্থিত সনি-র‍্যাংগস শোরুম থেকে টিভি, ফ্রিজ, এসি এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে সনি-র‍্যাংগসের চলমান অফারমূল্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।

১ জুলাই থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণকারী গ্রাহকদের বোর্ডিং পাসের সঙ্গে ডিসকাউন্ট কুপন প্রদান করা হবে। প্রাপ্ত কুপন ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত ব্যবহার করে এই বিশেষ ছাড়ের সুবিধা উপভোগ করা যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এম. শফিকুল ইসলাম। র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জানে আলম এবং জেনারেল ম্যানেজার ও হেড অব রিটেইল সেলস কে. এম. মোসাদ্দেক উল্লাহ (মুন্না)। 

এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গ্রাহকদের জন্য ভবিষ্যতেও বিভিন্ন খাতে নতুন নতুন অংশীদারত্বের মাধ্যমে আরও আকর্ষণীয় অফার ও বিশেষ সুবিধা চালু করবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।