রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২৮টি মাদক মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি মো. লালনকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
গত রবিবার জাতীয় স্টেডিয়ামের ৪নম্বর গেট এরশাদ গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গাঁজা, হেরোইন, মাদক বিক্রির নগদ ২১৬০০ টাকা ও পেনড্রাইভ জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী এতথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার লালন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তার আত্মীয় ও সহযোগীদের সহায়তায় বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্চমূল্যে বিক্রি করে আসছে বলে জানায়। আসামীর নামে ইতোপূর্বে ২৮টি মাদক মামলার রয়েছে।