কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে।
মোবাইল ফোনের মাধ্যমে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাঈমা পুলিশকে জানিয়েছে, সম্পর্কের জেরে তারা ঢাকায় বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার রাত্রিযাপন করেছে।
সম্প্রতি নাঈমা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সিয়াম জোরপূর্বক তার তিন মাসের গর্ভস্থ সন্তান নষ্ট করায়। নাঈমা বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা শুরু করে। এরই মধ্যে সিয়াম ২০ হাজার টাকা নিয়ে তাকে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয়।
রোববার রাতে নাঈমা সিয়ামের লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে পৌঁছালে একটি কক্ষে সিয়াম, নাঈমা ও সিয়ামের বন্ধু আরিয়ান রাত্রিযাপন করে।
সোমবার ভোরে সিয়াম নাঈমাকে ঘর থেকে দ্রুত ও গোপনে চলে যাওয়ার জন্য বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে নাঈমা। সিয়ামের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নাঈমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়।
এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় নিহতের মা সুফিয়া পারভিন ডেইজি বাদি হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে ।
সোমবার (২৯শে জুন) সন্ধ্যায় নিহত সিয়ামের প্রেমিকা নাঈমা ও বন্ধু আরিয়ানকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় তিনি মামলাটি দায়ের করেন। আসামীরা দুইজনই ঘটনাস্থল থেকে আটক হয়ে পুলিশি হেফাজতে রয়েছে।
সোমবার (২৯শে জুন) ভোরে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের বড় ছেলে।
স্থানীয় সূত্র ও প্রেমিকা নাইমা জাহানের সাথে কথা বলে জানা গেছে, মোবাইলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মরহুম জলিল মৃদার মেয়ে নাইমা জাহানের সাথে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষীপুর গ্রামের হাজী এনামুলে হকের ছেলে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের প্রেমের সম্পর্ক ঘড়ে উঠে।
চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার অভিযুক্ত দুইজন আসামিকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।