আদ-দ্বীন হাসপাতালে ম্যানেজার পদে চাকরির সুযোগ

আদ-দ্বীন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হাসপাতাল বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন

পদের নাম: ম্যানেজার
বিভাগ: হাসপাতাল
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: স্বাস্থ্যসেবা সংক্রান্ত নীতিমালা ও কার্যপদ্ধতি সম্পর্কে সামগ্রিক ধারণা।এমএস অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ৪০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা সুবিধা, শিক্ষা প্রণোদনা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬