অ্যাডহক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল 

এক বছরের জন্য ১৫ সদস্যের অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। 

রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত অ্যাডহক বার কাউন্সিল গঠনের প্রজ্ঞাপন আজ মঙ্গলবার (৩০ জুন) জারি হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডহক বার কাউন্সিল আগামীকাল ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে। 

কাউন্সিলের সদস্যরা হলেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু,  অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং  অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন।