স্পাইডারম্যান ফোর সিনেমায় মেসি

২০ সেকেন্ডের অভিনয়ে কত পারিশ্রমিক নিলেন মেসি

চলতি ফিফা বিশ্বকাপের মধ্যেই ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এবার হাজির হলেন মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। ঠিক সেই সময় একটি বিশেষ ‘স্পাইডি ট্র্যাকার’ হাতে সেখানে প্রবেশ করেন মেসি। মনে হয়, তিনি যেন স্পাইডারম্যানকেই খুঁজছেন। কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে হাজির হন। 

 হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, এই ভিডিওতে প্রায় ২০ সেকেন্ড উপস্থিত থাকার জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকার সমান। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সনি পিকচার্স কিংবা মেসির প্রতিনিধিরা। ফলে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আগামী ৩০ জুলাই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‌‌‘স্পাইডার-ম্যান : ব্রান্ড নিউ ডে’। ধারণা করা হচ্ছে, সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই নির্মাণ করা হয়েছে এই বিশেষ ভিডিও। যা নিয়ে তুমুল শোরগোল বিশ্বজুড়ে।