বেলজিয়ামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, যা জানা গেলো

বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে অগ্নিকাণ্ডে কয়েকজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। বুধবার (১ জুলাই) পুলিশ জানায়, শহরটির লিঙ্কেরওভার এলাকার একটি ১০ তলা আবাসিক ভবনের অষ্টম তলায় আগুন লাগে।

ভবনটিতে ২০০ জনের বেশি মানুষ বসবাস করেন। আগুন লাগার পর পুরো ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঘন ধোঁয়ায় আশপাশের বাসিন্দাদের জানালা-দরজা বন্ধ রাখতে বলা হয়েছে। প্রয়োজনে ভেন্টিলেশনও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এক ভিডিওচিত্রে দেখা যায়, ঘন ধোঁয়া থেকে বাঁচতে এক ব্যক্তি তার বাসার ব্যালকনি থেকে বেয়ে পাশের ফ্ল্যাটের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছেন। কঠিন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পুলিশ, জরুরি সেবা ও বিশেষ ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে।