ব্রেকআপের খবর উড়িয়ে দিলেন কৃতি

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে ব্যবসায়ী কবির বাহিয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অন্য এক নারীর সঙ্গে কবিরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের বিচ্ছেদের গুজব রটে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কবিরের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে ব্রেকআপের খবরটি উড়িয়ে দিলেন কৃতি।

গত মঙ্গলবার কৃতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গত ছয় মাসের কিছু অদেখা মুহূর্ত শেয়ার করেন। যেখানে কৃতির ব্যক্তিগত জীবনের নানা ঝলক, বোন নূপুর শ্যাননের সঙ্গে বরফে ঢাকা পাহাড়ে ছুটি কাটানো এবং সহশিল্পী রাশমিকা মান্দানার সঙ্গে জড়িয়ে ধরার ছবিও রয়েছে।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে কবির বাহিয়ার সঙ্গে কৃতির একটি ছবি। যেখানে তাদের একটি লাইভ পারফরম্যান্স উপভোগ করতে এবং একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায়। একই সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক নিয়ে কৃতি জানান, তিনি এসব খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার কোনোটিই করবেন না।