ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হলেন মো. আখতার হোসেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭ (৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ জুন ২০২৬ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। গত ৩০ জুন পরিচালনা পর্ষদের ৫৪৭তম সভায় নতুন স্বতন্ত্র পরিচালক মো. আখতার হোসেন অংশগ্রহণ করেন। গতকাল বুধবার ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আখতার হোসেন দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে ৩৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।