বগুড়ার আদমদীঘিতে এডিপি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও মানবিক সহায়তার আওতায় স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্ত্বরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এডিপির আওতায় ১৬টি সেলাই মেশিন, ১৬টি বাইসাইকেল, ১২টি টিউবওয়েল, ৪৮ বান্ডিন ঢেউটিন, ৪০টি ফুটবল, ৭৫টি স্প্রে মেশিন, ২টি ক্যারাম, ১৯৩ ফিট পিআইসি পাইপ, ৫০০টি বৃক্ষের চারা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান এবং মানবিক সহায়তায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৭ জনকে নগদ ৪ লাখ টাকা ও ৪০০ জনকে ৩ মে.টন চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোস্তাকিন তালুকদার, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম প্রমুখ।