রিজার্ভ চুরির মামলা

৯৬ বারের মতো পেছাল প্রতিবেদনের তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত  প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৯ আগস্ট সিআইডিকে প্রতিবেদন দিতে বলেছে আদালত।  গতকাল প্রতিবেদন দাখিলের ধার্য দিনে সিআইডি প্রতিবেদন না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এদিন ধার্য করেন। আলোচিত এ মামলায় এ নিয়ে ৯৬ বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।