খুলনা মহানগরীর সদর থানার রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৭) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইতি রুপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে ইতি ও তার বান্ধবী অব্দা রোডে দাঁড়িয়ে গল্প করছিল। এসময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা এসে ইতির পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।