রাজধানীর দক্ষিণখানে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে দক্ষিণখান কাওলা মোড়ে চলন্ত অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত মানিক মিয়ার শালিকা রুপালী আক্তার বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। বর্তমানে বিমানবন্দর আশকোনা এলাকা থাকতেন। এবং সেখানে তার মুদিখানার ব্যবসা রয়েছে।
তিনি আরও জানান, দুপুর কোন কাজে অটোরিকশা যোগে উত্তরার দিকে যাচ্ছিলেন। কাওলা মোড়ে গেলে চলন্ত অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হয়। এরপর পথচারীরা তাকে প্রথমে কুমির্টোলা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য দক্ষিনখান থানায় অবগত করা হয়েছে।