পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুপ্রতীক্ষিত পৌরাণিক অ্যাকশন থ্রিলার ‘দ্য ওডিসির’ ট্রেলার মুক্তি পেয়েছে। ম্যাট ড্যামন অভিনীত হোমারের মহাকাব্যভিত্তিক এই সিনেমাটি ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘দ্য ওডিসি’ ট্রেলার ও অন্যান্য তথ্যক্রিস্টোফার নোলানের পরিচালনায় হোমারের বিখ্যাত প্রাচীন গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’ প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে আইম্যাক্স ক্যামেরায় বড় পর্দায় আসছে। ট্রেলারে ট্রোজান যুদ্ধের পর গ্রিক রাজা ওডিসিউসের নিজ রাজ্য ইথাকায় ১০ বছর ধরে বিপদসংকুল সমুদ্রযাত্রার আভাস দেওয়া হয়েছে।
চলচ্চিত্রটিতে ম্যাট ড্যামন ওডিসিউসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও সিনেমাটিতে তারকা বহুল অভিনয়শিল্পী মধ্যে অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, শার্লিজ থেরন, রবার্ট প্যাটিনসন রয়েছেন। চলচ্চিত্রটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫৩ মিনিট।