হাসিনার ফেরার কথা বলা ভণ্ডামি, সোহেল তাজের স্ট্যাটাস

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, একজন মানুষের অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।

শনিবার (৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সোহেল তাজ এমন মন্তব্য করেন। তার এ স্ট্যাটাস মুহুর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্ট্যাটাসে সোহেল তাজ লিখেন, একজন মানুষের ইগো বা অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।

সোহেল তাজ লিখেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি-লুটপাট করে লক্ষ্য লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করা, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলবে। এটা তাদের সাথে প্রতারণা আর ভণ্ডামি করা ছাড়া আর কিছু না।

স্ট্যাটাসটির শেষে সোহেল তাজ লিখেছেন, আত্মসমালোচনা এবং আত্মউপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভবনা খুবই কম।