যশোরের মণিরামপুরে ৯ম শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সমীর (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক সমীর পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা।
জানা যায়, অনেক দিন ধরেই ভুক্তভোগীকে উত্যক্ত করতো সমীর। ঘটনার দিন প্রাইভেট পড়তে যাবার সময় একা পেয়ে ওই শিক্ষার্থীকে নির্জনে নিয়ে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার স্বজনদের জানায়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, এ ঘটনায় সমীর নামের একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহে ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।