চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে বন্দর থানার আনন্দবাজার এলাকা থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজনের নাম আসাদুল, বয়স ৫০। তিনি নগরের পাহাড়তলী এলাকায় বসবাস করতেন। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছেন ওসি।