রাজধানীতে মাদক ও অপরাধবিরোধী নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করে।
বিভাগভিত্তিক গ্রেফতারের তালিকায় সবচেয়ে বেশি ৬৯ জন গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫০ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন, গুলশান বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, রমনা বিভাগ থেকে ২০ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারদের হেফাজত থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, ১টি কাঁচি, ২টি এসএস পাইপ ও ৩টি লাঠি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী রয়েছে বলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানিয়েছেন।