প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে বাংলাদেশেও তার সফরের সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
এই গ্রীষ্মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি সফর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।