দিনাজপুরের বিরামপুর উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সোমবার (৬ জুলাই) জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্যা, বরেন্দ্র প্রকৌশলী রফিকুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হক মানিক এবং শাহ আলম মণ্ডল।