ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হুমকির ভাষা অব্যাহত রাখে, তাহলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না।
মঙ্গলবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার এই প্রতিক্রিয়া আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের পর, যেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র 'কাজ শেষ করবে'।
আরাগচি এক্সে লিখেছেন, 'হুমকি চলতে থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না। আপনার স্বাক্ষরের প্রতি সম্মান দেখান।'
তার এই মন্তব্য গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির প্রতি ইঙ্গিত করে। ওই চুক্তিতে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হুমকি দেওয়া বা শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছিল।