দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় গত ৬ মে ‘রোস্টার করেই কোটিপতি’ প্রকাশিত শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (কার্গো) সহকারী ব্যবস্থাপক কমার্শিয়াল মো. মঈন উদ্দিন। প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘গত ৫ জুলাই প্রতিবেদনের বিষয়ে জানতে পারি। এই মিথ্যা প্রতিবেদন প্রকাশ করায় আমার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণœ হয়েছে। বিগত ২৬ বছর ধরে বিমানে সুনাম ও দক্ষতার সঙ্গে চাকরি করে আসছি। রোস্টার সংক্রান্ত কোনো কমিটিতে কখনো ছিলাম না। কার্গোতে রোস্টার তৈরির জন্য কমিটি আছে। আমার সুনাম ক্ষুণœ করতে মিথ্যাভাবে নাম জড়ানো হয়েছে যা মানবাধিকার লঙ্ঘন।’ প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত প্রতিবেদনটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি গোপন প্রতিবেদনের আলোকে প্রতিবেদনটি করা হয়েছে।
তাছাড়া প্রতিবেদনে উপরোক্ত প্রতিবাদকারীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রকাশিত হয়েছে। পাশাপাশি এই সংক্রান্ত প্রতিবেদন একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।