বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১৪৬০ পদে চাকরির সুযোগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১ হাজার ৪৬০ পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ দেওয়া হবে। ৭ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত।

পদের নাম: মিটার রিডার কাম–মেসেঞ্জার

পদসংখ্যা: ১৪৬০

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।

প্রার্থীকে অবশ্যই সং, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।

বেতন-ভাতা: ১৪,৭০০ টাকা।

বয়সসীমা: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: ২২৩ টাকা।

আবেদনের সময়: ৭ জুলাই থেকে ২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

১. চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০ টাকা জমা প্রদান করতে হবে।

২. ১৪ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যেসব প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন পদ্ধতি: বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।