রাতেই ইরানে ভয়াবহ হামলা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানে ‘কঠোর হামলা’ চালাবে। এর কয়েক ঘণ্টা আগেই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ঘোষণা করেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আজ রাতেই আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব।’

তিনি আরও অভিযোগ করেন, ‘তারা প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে।’