রায়গঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে রিয়াদ নামে এক পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রিয়াদ (১১) ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এবিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।