আফগানিস্তানে জাতিসংঘ মিশন এর প্রধান বাংলাদেশের রাবাব ফাতিমা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন বিশেষ প্রতিনিধি ও প্রধান হিসেবে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন।

রাবাব ফাতিমা এর আগে জাতিসংঘ ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এও একাধিক জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন।

ইউএনএএমএ আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়, রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তা, মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ততা জোরদারের দায়িত্ব পালন করে।