কলাপাড়ায় এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত, জনজীবনে চরম ভোগান্তি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্যের প্রভাবে পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ 

তবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল দশটা থেকে জেলার বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৬৮.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

টানা বৃষ্টিতে পানি বন্দি হয়ে পড়েছে নিচু এলাকার অনেক পরিবার। শহর থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন সড়ক এবং নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা। 

এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে আজও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকে দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিাপাদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।