রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭১ গ্রেপ্তার, মামলা ৪৯

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।  এ ছাড়া ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫৩ জন, লালবাগে ২৯ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৬৯ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ৭৮ জন, গুলশানে ৪৩ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা, ছয় ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুটি চাপাতি, একটি হাসুয়া, একটি কাটার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল ফোন, দুটি টেলিভিশন, একটি মাইক্রোওয়েভ ও এক হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।

এছাড়া দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।