গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হলো দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। 

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান। ভার্চুয়ালি মালয়েশিয়া থেকে যুক্ত হন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে দলটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।