বিরামপুরে ভেসে গেছে বাঁশের সাঁকো,১৫ গ্রামের মানুষের দূর্ভোগ

বিরামপুর উপজেলার আশুড়ার বিলে একটি বাঁশের সাঁকো পানির তোড়ে ভেসে যাওয়ায় ১৫ গ্রামের মানুষের চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ও মানুষের চলাচল স্বাভাবিক করার লক্ষে সাঁকোটি পুন:নির্মার্ণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

দিঘলচাঁদ গ্রামের কমল চন্দ্র সরকার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদনে জানান, স্থানীয়রা ঐ গ্রামের লালঘাট আশুড়ার বিলের উপর একটি বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করতেন।

ঐ সাঁকোর উপর দিয়ে দু’পারের প্রায় ১৫টি গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও ধানজুড়ি মিশন স্কুলের শিক্ষার্থীরা সাইকেল, মোটর সাইকেল ও ভ্যানগাড়ি নিয়ে যাতায়াত করতেন।

৮ জুলাই ভারি বৃষ্টির পানির তোড়ে ২১০ ফুট লম্বা সাঁকোটি ভেসে যাওয়ায় তাদের চলাচল বন্ধ হয়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে সাঁকোটি পুন:নির্মার্ণের জন্য সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা আবেদন করেছেন।