শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, শেখ হাসিনা একই কায়দায় দেশ চালিয়েছে

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখ মজিবুর রহমান বাকশাল কায়েম করেন। তিনি ১৯৭২ সাল থেকে ৭৫ পর্যন্ত  স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন। তার সুযোগ্য মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় গত ১৫ বছর দেশ পরিচালনা করেছেন। 
 
শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন এলাকায় এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কেউ মুসলিম কিংবা বাংলাদেশি হয়ে উঠতে পারেনি। 
 
গোমস্তাপুর উপজেলা এসসিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাঈফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় আহ্বাযক জাহিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সভাপতি মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
 
এর আগে সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়ক পথে রহনপুর কলেজ মোড় থেকে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে করা ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন। পদযাত্রাটি রহনপুর  কলোনি মোড়-স্টেশন রোড হয়ে রহনপুর রেলস্টেশন এলাকায় সমাবেশে মিলিত হন।
 
সমাবেশে সাম্প্রতিক সময়ে গোমস্তাপুর সীমান্তে বিএসএফ'র পুশইনের চেষ্টার বিরুদ্ধে বিজিবি ও জনসাধারণের অবস্থানের প্রশংসা করা হয়।  কর্মসূচির অংশ হিসেবে রহনপুরে বৃক্ষ রোপণও করা হয়।