জয়পুরহাট পাঁচবিবিতে বজ্রপাতে রাশেদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশখুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাশেদুল ইসলাম (২৩) ওই গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাশেদুল সন্ধ্যার দিকে শালাইপুর বাজার থেকে বাইসাইকেলে নিজ বাড়িতে ফেরার সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।