ট্যালেন্টপুলে বৃত্তি পেল মানহা, স্বপ্ন মহাকাশ গবেষক হওয়া

ঢাকার তেজগাঁও থানার পশ্চিম আরজতপাড়া এলাকার শিক্ষার্থী মাহেরা আরিবা মানহা ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। 

সে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

এই সাফল্যে মানহা তার বাবা-মা ও শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার এ কৃতিত্বে পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

ভবিষ্যতে একজন মহাকাশ গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও বিশ্বের কল্যাণে কাজ করতে চায় মানহা। নিজের স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে এই মেধাবী শিক্ষার্থী।