ময়মনসিংহের গৌরীপুরে সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেনের উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এবারের ফল উৎসবে প্রায় ৪০ জাতের ফল প্রদর্শন করা হয়। উৎসবের অংশ হিসেবে ফলের গুণাগুণ, ভিটামিন ও উৎসবিষয়ক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার সাবেক কমিশনার আলহাজ আবুল কাশেম।
প্রতিষ্ঠানের পরিচালক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম রীনা।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সাংবাদিক হুমায়ুন কবীর সুমন, আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার ও মোখলেছুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারিয়া আক্তার মালা, সাদিয়া আফরিন, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সাজেদা আক্তার স্মৃতি, নাজু আক্তার, হৃদয় চন্দ্র আচার্য্য, ফারহানা হক লাকী, আল আমিন, আফরোজা জাহান পান্না, মুনতাহা বিন কহিনূর, পাপিয়া সুলতানা, ফারজানা আক্তার সাকিবা ও জুবায়েদ হোসেন তানিম প্রমুখ।