হলিউড সুপারস্টার টম ক্রুজের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে সম্পূর্ণ ভিন্ন ও অচেনা রূপে হাজির হয়ে চমক দিয়েছেন তিনবার অস্কার মনোনীত এই অভিনেতা। অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিতুর পরিচালনায় এ সিনেমাটি আগামী ২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ৪৫ বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ছবিতে অভ্যস্ত টম ক্রুজ জানান, এই সিনেমাটি তার ৪০ বছরের অভিনয় ক্যারিয়ারের সেরা অর্জন। ইনারিতুর দৃষ্টিভঙ্গি ও গল্প সঠিকভাবে বোঝানোর জন্য নির্মাতা নিজেই কয়েক দিন ধরে টম ক্রুজকে চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন।
অন্যদিকে ২০১৫ সালের ‘দ্য রেভেন্যান্ট’ ছবির পর দীর্ঘ সময় নিয়ে ‘ডিগার’-এর আইডিয়া সাজান ইনারিতু। পরিচালকের মতে, এই চরিত্রের জন্য ক্রুজের রূপান্তর ছিল অবিশ্বাস্য। সম্পূর্ণ মৌলিক ও চ্যালেঞ্জিং গল্পের এই সিনেমা দিয়ে টম ক্রুজ আবারও দর্শকের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেবেন।