সেই কালো অধ্যায় ও রাজীবকে নিয়ে মুখ খুললেন প্রভা

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও বার্তা, লাইভে এসে দর্শকের প্রশ্নের জবাব দিলেও অতীতের দুয়েকটি ঘটনা থেকে রেহাই পাচ্ছেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নেটিজেনদের কাছ থেকে ঘুরে ফিরে সেই রাজী্বের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও নিয়েই নানান উল্টাপাল্টা মন্তব্য পাচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে কয়েকদিন আগে বেশ কড়া কড়া ভাষার ভিডিও শেয়ার করেন প্রভা। 

তবে এত কিছুর পরেও সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়ে নিজের অতীতের সেই কালো অধ্যায় ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেছেন। যদিও উপস্থাপকের সেই অতীত নিয়ে তোলা প্রশ্নের জবাব দিতে চাননি, কিন্তু বার বার ঘুরিয়ে-ফিরিয়ে পুরনো প্রসঙ্গে ফিরে গেলে এক পর্যায়ে প্রভাও বেশ কয়েকটি প্রকাশিত কথা ঘটনার বিবরণ দেন। সেখানে অভিনেত্রী তার অতীতের বাগদত্তা রাজীব এবং সাবেক স্বামী অভিনেতা অপূর্ব ও শান্তর বিষয়েও খোলামেলা কথা বলেন। গুঞ্জন ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রভা জানান, তিনি কারও সাথে কোনো ধরনের প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি। ঘটনার অন্তরালে যে অনেক ঘটনা থাকে, সেটাই তিনি দর্শকদের মনে করিয়ে দিতে চেয়েছেন। 

পডকাস্টে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আমার ছোট্ট করে শুধু একটু বলার আছে, এটা যদিও খুব একটা প্রয়োজনীয় না। আমাকে মানুষজন বলে যে আমি বিশ্বাস ভঙ্গ করেছি। শুধু আমার এতটুকুই বলার আছে যে, আমি বিশ্বাস ভঙ্গ করিনি। ঘটনার পেছনে তো আসলে অনেক ঘটনা থাকে। প্রায় ১৫ থেকে ২০ দিন আমি আমার ফ্যামিলিকে এবং যার সাথে আমার এনগেজমেন্ট হয়েছিল তাকে—যেহেতু আমার একটা ভয়ও ছিল, প্রতিটা জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম যে এটা বিয়ে পর্যন্ত না গড়ায়।’ 

‘রাজীবের সাথে বাগদানের কথাও উল্লেখ করেন প্রভা। বলেন,‘মুরুব্বিরা মিলেই কথাবার্তা বলছিলেন। বাগদানের পর পরিবারের সবাই জানতে পারে রাজীব একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে। কারণ ওই সময়ে ব্রোকেন ফ্যামিলি থেকে আসা একটা ছেলে, স্বভাবতই আসলে কেউ চায় না। এখন আমরা দেখি আমাদের অনেক ফ্রেন্ডরা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে, কিন্তু বাচ্চাগুলো অনেক মানুষের মতো মানুষ হয়েছে।’ 

বাগদানের পর সম্পর্ক ভাঙার কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এনগেজমেন্ট হয়ে যাওয়া একটা জিনিসকে ভাঙা, সেটা সহজ ছিল না। আমাদের তো অনেকদিনের একটা গ্যাপ ছিল, প্রায় ৯-১০ মাসের। ব্রেকআপ-প্যাচআপ যেই সেগমেন্টটাকে বলে ছিল।’ 

প্রভার ভাষায়, ‘বাট ওই সময় একদম লম্বা গ্যাপ ছিল এবং ওই সময় আমার সাথে যা হয়েছে, আমি আমার লয়ালিটির জায়গা থেকে জানিয়েছি কার সাথে আমার সম্পর্ক হয়েছিল। সবকিছুই আসলে অনেক ক্লিয়ার ছিল। একদম হুট করে ওয়ান ফাইন মর্নিং আমি জাস্ট বললাম আমি এটা করে ফেলেছি, এরকম কোনো কিছু না।’ 

সমালোচকদের উদ্দেশে নিজের মানসিক অবস্থা তুলে ধরে প্রভা বলেন, ‘এক্সপ্লেনেশন করার কিছুই নাই। কারণ আমি জানি যারা আমাকে ভালোবাসে, হয় না যে ওরা আমাকে আমার জায়গাতে, ওরা ওদেরকে রেখে ফিল করতে পারে। ওরা অলরেডি জানে, আই হ্যাভ বিন থ্রু আ লট। এতটুকুই জাস্ট, আমি আসলে প্রতারণা করিনি। ওয়ান ফাইন মর্নিং আমি জাস্ট ফোন দিয়ে বলি নাই, বা সে উঠে পত্রিকা খুলে দেখেনি যে আই গট ম্যারিড।’