আজ ১৫ জুলাই পথচলার ২৯ বছর পূর্ণ করে ৩০ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষা’র স¤প্রচার ঘটে জনপ্রিয় এই বাংলাদেশী চ্যানেলটির মাধ্যমে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার এটিএন বাংলা শীর্ষস্থান ধরে রেখেছে।
বিনোদনের পাশাপাশি শিল্প, সংস্কৃতি, রাজনীতি, উন্নয়ন, শিক্ষা, খেলাধূলা, সমাজ, সংস্কৃতি নিয়ে মানসম্মত অনুষ্ঠান প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি এ্যওয়ার্ড অর্জন। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।
বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ সারাদিন বিশেষ অনুষ্ঠানমালার প্রচার করছে চ্যানেলটি।