রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি'র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি'র উপব্যবস্থাপনা পরিচালক ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক হাসান তানভীর।
এছাড়া উপস্থিত ছিলেন— রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াছমিন, স্বতন্ত্র পরিচালক এ কে এম শরীয়ত উল্লাহ এফসিএ, এসিসিএ, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শফিক উজ জামান এবং স্বতন্ত্র পরিচালক নাসরিন সুলতানা।
সভায় রূপালী ব্যাংক পিএলসি'র মহাব্যবস্থাপক ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল হাসান। প্রতিষ্ঠানের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং সার্বিক কার্যক্রমের ওপর বিস্তারিত উপস্থাপনা করেন। সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ আলোচ্যসূচির বিভিন্ন বিষয় পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রয়োজনীয় প্রস্তাবসমূহ অনুমোদন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের কোম্পানি সচিব মোস্তফা সাজ্জাদুল হক, এসিসিএ।