প্রাকৃতিক দুর্যোগ: বাউবি’র পরীক্ষা স্থগিত 

প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ১৭ জুলাই অনুষ্ঠিতব্য বাংলা-১ম পত্র  এবং বাংলা-২য় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ১৭ ও ১৮ জুলাই তারিখে অনুষ্ঠিতব্য বাউবির বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত অন্যান্য প্রোগ্রামের পরীক্ষাসমূহ হলো- এমএ অ্যান্ড এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রাম: টার্ম ২৪২ (২য় সেমিস্টার) এর পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)। বিএজিএড প্রোগ্রাম ২৫২ টার্ম (জুলাই ও ডিসেম্বর ২০২৫)-এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)। মাস্টার অব এডুকেশন (এমইএড) পরীক্ষা-২০২৫: ২৫২ টার্মের ১ম ও ২য় সেমিস্টারের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)। বিবিএ প্রোগ্রাম: ২৪১ টার্ম এর ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এইচএসসি পরীক্ষার অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।