১৪ পদে নিয়োগ দেবে ফরিদপুর মেডিকেল কলেজ 

ফরিদপুর মেডিকেল কলেজে রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডে ১৪ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৯ আগস্ট ২০২৬।

পদের নাম: হেলথ এডুকেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্যশিক্ষায় এমপিএইচ ডিগ্রি।

বেতন গ্রেড: ১১তম

পদের নাম: ইমাম

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে কামিল ডিগ্রি। অথবা কোনো স্বীকৃত কওমি মাদ্রাসা থেকে অন্যূন ২য় শ্রেণি সমমানের সিজিপিএতে দাওরায়ে হাদিস ডিগ্রি। অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

বেতন গ্রেড: ১১তম

পদের নাম: স্টেনো টাইপিস্ট (সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর)

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।

বেতন গ্রেড: ১৪তম

পদের নাম: ট্যাক্সিডারমিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা।

বেতন গ্রেড: ১৬তম

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১০

যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন গ্রেড: ২০তম

বয়স: ৯ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি: বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন ফি

১ ও ২ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ);

৩ ও ৪ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ);

৫ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

নির্দেশনা

১. একজন প্রার্থী কেবলমাত্র ১টি পদের জন্য আবেদন করতে পারবেন।