মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) তিন প্রতিষ্ঠানের ইষ্ট কেক বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। গতকাল প্রতিষ্ঠানটি কোম্পানি তিনটিকে এই নির্দেশনার চিঠি পাঠিয়েছে।
বিএফএসএ জানায়, ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিএফএসএ এর নির্দেশনায় তিন প্রতিষ্ঠানকে বাজার থেকে সংশ্লিষ্ট খাদ্যপণ্যসমূহকে প্রত্যাহারের পাশাপাশি এসব পণ্যের বিপণন সম্পূর্ণ বন্ধ করার কথাও বলা হয়েছে।