মন্দাকিনী রূপে প্রিয়াঙ্কা

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির নতুর চলচ্চিত্র ‘বারাণসী’তে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হলো আজ শনিবার (১৮ জুলাই)। প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন উপলক্ষে ছবিটির প্রযোজনা সংস্থা তার চরিত্রের দুইটি এক্সক্লুসিভ স্থিরচিত্র প্রকাশ করে। এই ছবিতে তাকে ‘মন্দাকিনী’ নামের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। 

অ্যাকশন ও অ্যাডভেঞ্চারধর্মী এই চলচ্চিত্রটিতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে হাজার হাজার বছরের ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাপট নিয়ে, যার বিস্তৃতি অ্যান্টার্কটিকা ও আফ্রিকা থেকে শুরু করে ভারতের বারাণসী শহর পর্যন্ত। 

বিশ্বখ্যাত ‘আরআরআর’ চলচ্চিত্রের অভাবনীয় সাফল্যের পর এটিই পরিচালক রাজামৌলির পরবর্তী সিনেমা।