সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে এবং সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে। তবে একশ্রেণির মোবাইল সাংবাদিক এই স্বাধীনতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের অপসাংবাদিকতা ও অপপ্রচারে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, গত ১৭–১৮ বছরে ফ্যাসিস্টের সময়কালে সংবাদপত্রের ওপর নানা ধরনের বিধিনিষেধ এবং কালো আইনের প্রভাব লক্ষ করা গেছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্ব সহকারে নিয়েই কাজ করছে। একই সাথে তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং অপসাংবাদিকতা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ের একটি ছাত্র আন্দোলনের বিষয় টেনে তিনি বলেন, আন্দোলনস্থলে প্রকৃত শিক্ষার্থীদের চেয়ে মোবাইল সাংবাদিকদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। তার ভাষ্যমতে, এ ধরনের কর্মকাণ্ডগুলো আন্দোলনের পরিস্থিতিকে উসকে দেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, যা দায়িত্বশীল সাংবাদিকতার সম্পূর্ণ পরিপন্থী।

সরকারের কার্যক্রমের প্রসঙ্গ টেনে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মাত্র পাঁচ মাস সময়ের মধ্যে দীর্ঘ সময়ের অর্থনৈতিক ও প্রশাসনিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। তিনি বলেন, পূর্বের সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা ও দুর্বল প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে সময় প্রয়োজন। তাই সরকারের কার্যক্রম মূল্যায়নের ক্ষেত্রেয়তিনি ধৈর্য ধরার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে এবং সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে। তবে একশ্রেণির মোবাইল সাংবাদিক এই স্বাধীনতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের অপসাংবাদিকতা ও অপপ্রচারে জড়িয়ে পড়ছেন বলে তিনি অভিযোগ করেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, গত ১৭–১৮ বছরে ফ্যাসিস্টের সময়কালে সংবাদপত্রের ওপর নানা ধরনের বিধিনিষেধ এবং কালো আইনের প্রভাব লক্ষ করা গেছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্ব সহকারে নিয়েই কাজ করছে। একই সাথে তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং অপসাংবাদিকতা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। সাম্প্রতিক সময়ের একটি ছাত্র আন্দোলনের বিষয় টেনে তিনি বলেন, আন্দোলনস্থলে প্রকৃত শিক্ষার্থীদের চেয়ে মোবাইল সাংবাদিকদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। 

তাঁর ভাষ্যমতে, এ ধরনের কর্মকাণ্ডগুলো আন্দোলনের পরিস্থিতিকে উসকে দেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, যা দায়িত্বশীল সাংবাদিকতার সম্পূর্ণ পরিপন্থী। সরকারের কার্যক্রমের প্রসঙ্গ টেনে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মাত্র পাঁচ মাস সময়ের মধ্যে দীর্ঘ সময়ের অর্থনৈতিক ও প্রশাসনিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। তিনি বলেন, পূর্বের সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা ও দুর্বল প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে সময় প্রয়োজন। তাই সরকারের কার্যক্রম মূল্যায়নের ক্ষেত্রেয়তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী সরকারের পাঁচ মাসের বিভিন্ন অর্জন ও কার্যক্রমের চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।