২৩ জুলাই ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব

বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষা উৎসব- 'ফেয়ার কনভেনার প্রেজেন্টস ৬৪তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৬'।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের আয়োজনে তিন দিনব্যাপী এই শিক্ষামেলা আগামী ২৩ জুলাই শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত। 

রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-১ এ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে এই মেলা। মেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রবেশ ফি লাগবে না।

এটি 'ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো সিরিজ'-এর ৬৪তম আয়োজন। 'চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে'— এটিই ফেয়ার কনভেনারের মূল লক্ষ্য, যা প্রতিটি আয়োজনের কেন্দ্রে রয়েছে।

আয়োজনের 'পাওয়ার্ড বাই' স্পনসর ও অফিশিয়াল আইইএলটিএস টেস্টিং পার্টনার হিসেবে থাকছে আইইএলটিএস-এর যৌথ স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আইডিপি আইইএলটিএস।

একই সময়ে ও একই ভেন্যুতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান এডুকেশন এক্সপো, মালয়েশিয়ান এডুকেশন এক্সপো এবং ইউকে এডুকেশন এক্সপো। ফলে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, কোর্স, ভর্তির যোগ্যতা, টিউশন ফি, স্কলারশিপ ও ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীরা সরাসরি জানার সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের জন্য থাকছে বিটুবি বিজনেস ডিল ও নেটওয়ার্কিং সেশন।

মেলায় অংশ নিচ্ছে এইমস এডুকেশন, টপটায়ার এডুকেশন কনসালট্যান্ট, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, এডুল্যান্স, মাস্টারমাইন্ড ডিজিটাল, এডুকেয়ার এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, অ্যাডমিশন কানেক্ট, সেন্টার ফর এডুকেশন (রাশিয়া), ব্রাইট ফিউচার বাই স্যাম (এক্স আইইএলটিএস সেন্টার বিডি), ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, এমএইচ গ্লোবাল গ্রুপ, স্টাডি উইন্ডো ও স্টিকার ভিসা-সহ দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানসমূহ।

শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন। মেলায় থাকছে সরাসরি ভর্তি ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ, স্কলারশিপ সংক্রান্ত তথ্য এবং স্টুডেন্ট ভিসা বিষয়ে বিস্তারিত গাইডেন্স।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংকট তথ্যের অভাব নয়, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অভাব। ভুল পরামর্শের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে যায়। একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান, তখন তার সিদ্ধান্ত হয় অনেক বেশি আত্মবিশ্বাসী ও নিরাপদ। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে ৬৩টি আয়োজন সম্পন্ন করে আমরা দেখেছি— এক ছাদের নিচে সঠিক তথ্য পৌঁছে দিতে পারলে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে বেশি সময় লাগে না।’

তিনি বলেন, ‘চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে’— এটি কোনো একটি আয়োজনের থিম নয়, এটিই আমাদের মূল লক্ষ্য এবং শুরু থেকে আজ পর্যন্ত এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাছে এটি নিছক একটি স্লোগান নয়, এটি একটি আন্দোলন। বাংলাদেশের একজন শিক্ষার্থী যখন যুগোপযোগী শিক্ষা ও জ্ঞানার্জনের মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলেন, তখন তিনি কেবল নিজের ভবিষ্যৎই গড়েন না—বিশ্বের আনাচে-কানাচে বাংলাদেশকেও তুলে ধরেন। আমরা বিশ্বাস করি, এই শিক্ষা আন্দোলনই আগামী দিনের বাংলাদেশ এবং আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

আয়োজক প্রতিষ্ঠানের ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর বলেন, ‘এবার শিক্ষামেলার সঙ্গে একই সময়ে ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোও অনুষ্ঠিত হচ্ছে। ফলে একজন শিক্ষার্থী একই ছাদের নিচে একাধিক গন্তব্য যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবেন, আলাদা আলাদা জায়গায় ঘুরতে হবে না। টানা তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে, ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা নিজেদের সুবিধামতো সময়ে এসে পর্যাপ্ত সময় নিয়ে সব তথ্য জেনে নিতে পারবেন। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য থাকছে বিটুবি বিজনেস ডিল ও নেটওয়ার্কিং সেশন। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।’

তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষার জন্য যেকোনো আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়, কোর্স, খরচ, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে সব তথ্য ভালোভাবে জেনে ও যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাড়াহুড়ো করে বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আবেদন করলে পরে ভোগান্তিতে পড়তে হয়। এই মেলার অন্যতম উদ্দেশ্যই হলো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থী ও অভিভাবকরা যেন সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পান এবং সচেতনভাবে, সঠিক প্রক্রিয়ায় আবেদন করতে পারেন।’

আয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে থাকছে স্টাডিজা-স্টাডি অ্যাব্রোড কনসালট্যান্সিদের ব্যবস্থাপনার জন্য একটি বিশেষায়িত সিআরএম ও ওয়ান-স্টপ সল্যুশন। এছাড়া পরিবেশ সচেতনতা কার্যক্রম 'লক্ষ্য এক কোটি বৃক্ষ'-ও যুক্ত থাকছে এই আয়োজনের সঙ্গে।

আয়োজকরা জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার আগ্রহ বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে দিন দিন বাড়ছে। তবে সঠিক তথ্যের অভাব, ভুল পরামর্শ ও জটিল আবেদন প্রক্রিয়ার কারণে অনেকে নানা সমস্যার মুখোমুখি হন। এ ধরনের আন্তর্জাতিক শিক্ষামেলা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরাসরি যোগাযোগের সেতুবন্ধন তৈরি করে এবং উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যারা বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ কিংবা আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করছেন, তাদের জন্য তিন দিনব্যাপী এই মেলা হতে পারে সঠিক দিকনির্দেশনা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
রেজিস্ট্রেশন ও বিস্তারিত: fairconvener.com
যোগাযোগ: ০১৩০৮-২১৪০২৭ | ই-মেইল: booking@fairconvener.com