কেরানীগঞ্জে ডিবির অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

ঢাকার কেরানীগঞ্জে জাল টাকাসহ তিন জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। শনিবার (১৮ জুলাই) সন্ধায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

ডিবি পুলিশের সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুভাঢ্যার মাঠের কোনা ভূতের গলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ ১০ হাজার জাল টাকাসহ তিন জাল টাকা ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারককৃতরা হলেন— মো. রাজিব মোল্লা (২০), মো. রাব্বি হাওলাদার (২৫) ও মো. রাসেল(৩৪)। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃতরা জাল টাকার ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে আজকে সন্ধায় তাদের গ্রেপ্তার করে। এই ঘটনার বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।