ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

প্রতিবছর বিশ্বের সব দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে থাকে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। সংস্থাটি বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশের পাশাপাশি কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশ ও অঞ্চলে ভিসা ফ্রি ভ্রমণ সুবিধা পাওয়া যায় এ তথ্যও দিয়ে থাকে। ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টের অবস্থান বিশ্বে ৯৬তম।

বর্তমান সূচক অনুসারে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই (ভিসা ফ্রি ট্রাভেল) ভ্রমণ করা সম্ভব।

আগাম ভিসা ছাড়া যাওয়া যাবে যেসব দেশে
নতুন তালিকা অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা কিছু দেশে সম্পূর্ণ ভিসা ছাড়া এবং কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা (ভিসা অন অ্যারাইভাল) সুবিধা পাবেন। আর কিছু কিছু দেশে পাবেন ই-ভিসা সুবিধা।

৩৬টি দেশ ও দ্বীপগুলো হলো

এশিয়া : ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, তিমুর লিস্তে।

ক্যারিবিয়ান : বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

আফ্রিকা : বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিচিলিস, সিয়েরা লিওন, গাম্বিয়া।

ওশেনিয়া : কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু, ভানুয়াতু।

তবে এই তালিকায় পরিবর্তন আসতে পারে। তাই ভ্রমণের আগে অবশ্যই সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া ভালো।