কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশাচালক কিশোর রিফাত হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে জেলার দেবিদ্বার ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জিংলাতুলি এলাকার রামনগর সংযোগ সেতুর নিচ থেকে কিশোর রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দাউদকান্দি পৌরসভার উত্তর নছরউদ্দিন গ্রামের মো. হাসান মিয়ার ছেলে। এঘটনার পরেরদিন রিফাতের মা সুমি আক্তার দাউদকান্দি মডেল থানায় মামলা করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রবিউল
গতকাল রবিবার রাত ৩টার দিকে পৃথক অভিযান চালিয়ে দেবিদ্বার ও কোতোয়ালি থানার কুচাইতুলি এলাকা থেকে হত্যা ও ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার দেবীদ্বার উপজেলার বনকুট গ্রামের মৃত ফজলুল হক মুন্সীর ছেলে মোঃ শাহজালাল মুন্সী প্রকাশ জালাল (৩৬), কোতোয়ালি থানার জগন্নাথপুর ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৩৫) ও মৃত আবু মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া(৩১)।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে সুমন মিয়ার নামে ছিনতাইসহ তিনটি মামলা রয়েছে। আজ দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।